শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‎মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় ফল প্রকাশ, মেধাবীদের সম্মাননা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

সুন্দরগঞ্জে আম গাছে ঝুলন্ত অবস্থায় রহমত আলীর মরদেহ উদ্ধার: এলাকাজুড়ে চাঞ্চল্য

মোঃ আতাউর রহমান মুকুল,

সিনিয়র স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে আম গাছে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আলী ওরফে রহমত আলী (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে দক্ষিণ শ্রীপুর কেল্লাবাড়ি গ্রামের সরাই নদীর পাড়ে একটি সুইচগেট সংলগ্ন আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এক পথচারী। পরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
নিহত রহমত আলী ঐ এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পথচারী হঠাৎ গাছে একটি মরদেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন ছুটে এসে মরদেহটি নিচে নামিয়ে বাঁচানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার পেছনের কারণ জানার চেষ্টা করছে।
তদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটনের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা