শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। মনপুরায় ২৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, ভিডিও বক্তব্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল

নিয়ে বিরোধের জেরে ঘুষিতে প্রতিবেশীর মৃত্যু, অভিযুক্ত ঘাতক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের ফরিদগঞ্জে ছাগলের জন্য কলাপাতা কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা গ্রামে ঘটে। নিহত বিল্লাল হোসেন (৫০) ওই গ্রামের আলমগীর ভেন্ডার বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে বিল্লাল হোসেন প্রতিবেশী আবুল বাশারের কলাগাছ থেকে ছাগলের খাবারের জন্য কয়েকটি কলাপাতা কেটে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে আবুল বাশার ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে শুক্রবার বিকেলে থানায় উভয় পক্ষের উপস্থিত থাকার কথা ছিল।
এর আগে শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির সামনে রাস্তার পাশে একা দাঁড়িয়ে ছিলেন বিল্লাল হোসেন। এ সময় আবুল বাশার ও তার ছেলে শাহাদাত হোসেন (৩৮) সেখানে এসে তাকে পথরোধ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবুল বাশার বিল্লালের ঘাড়ে সজোরে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত আবুল বাশার অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য। এলাকাবাসীর অভিযোগ, তিনি এলাকায় প্রভাবশালী ও অত্যাচারী স্বভাবের হিসেবে পরিচিত এবং প্রায়ই প্রতিবেশীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।
অভিযুক্তের ছেলে শাহাদাত হোসেন সাংবাদিকদের মুঠোফোনে বলেন, “আমার বাবার সঙ্গে বিল্লালের হাতাহাতি হয়েছে ঠিক। তবে তাকে এমন কোনো আঘাত করা হয়নি, যাতে তিনি মারা যাবেন। তিনি কেন মারা গেছেন, তা আমরা জানি না।”
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে অভিযুক্ত আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা