শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের ৩৩ জেলা ঘুরে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরছেন চুয়াডাঙ্গার কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান সিলেটে ৪০ বোতল ফেয়ারডিলসহ এক যুবক গ্রেফতার মিরপুরের দিয়াবাড়িতে ফল ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? মারধর, সংবাদ সম্মেলনে হামলা ও লুটপাটের অভিযোগ ঝিনাইদহে ১১ দলীয় জোটের লং মার্চ ঘিরে জামায়াতের সংবাদ সম্মেলন লাকসামে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আটক গাড়ি টেকনাফের চার পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়, দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার উপজেলা পরিষদের ভিটি বরাদ্দ বাতিলের দাবীতে মনপুরায় দোকানপাট বন্ধ রেখে সদরের সহস্রাধিক ব্যবসায়ীদের প্রতিবাদ ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

টেকনাফের চার পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়, দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রম ও দাপ্তরিক ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে টেকনাফ মডেল থানা এবং থানাধীন তিনটি পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) তিনি টেকনাফ মডেল থানা, বাহারছড়া তদন্ত কেন্দ্র, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও শাহপরীরদ্বীপ পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় ডিআইজি সংশ্লিষ্ট থানা, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পের সার্বিক দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি পুলিশ স্থাপনাগুলোর অফিসকক্ষ, বিভিন্ন সুযোগ-সুবিধা ও আঙিনা ঘুরে দেখেন। এ সময় দায়িত্ব পালনরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জনপদ টেকনাফে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে তিনি বিভিন্ন পরামর্শ দেন। পরিদর্শন শেষে টেকনাফ মডেল থানা প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা দিতে একটি ফলজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মাঠপর্যায়ের স্থাপনাগুলোর সার্বিক অবস্থা সরেজমিনে পর্যালোচনার অংশ হিসেবে তাঁর এ আকস্মিক পরিদর্শনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা