শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বাদ আছর আখাউড়া কলেজপাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে আখাউড়া উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন এবং জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার দ্রুত অগ্রগতি নিয়ে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা দেশের শান্তি, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্যও দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা