শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

আশুগঞ্জে পুলিশের অভিযানে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার, মাদককারবারি গ্রেফতার

মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযানে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার এবং এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম টোলপ্লাজার সামনে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নিরেন্দ্র পাল (৩৪) নামে এক মাদককারবারিকে তার হেফাজত থেকে বিদেশি মদসহ আটক করা হয়। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার হওয়া মদ বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতের পরিচয়:
নিরেন্দ্র পাল (৩৪),পিতা: হিরেন্দ্র পাল, মাতা: মৃত সন্ধ্যা রাণী পাল, সাং—বদরপুর, থানা—জামালগঞ্জ, জেলা—সুনামগঞ্জ।

ঘটনার পর আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা