বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

রাজশাহীতে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার: পুলিশের ধারণা হত্যাকাণ্ড

সিনিয়র স্টাফ রিপোর্টার

মোঃ সুজন আহাম্মেদ

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেলবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে চন্দ্রিমা থানায় খবর দেন।

খবর পেয়ে চন্দ্রিমা থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও লুঙ্গি। পুকুরপাড় থেকে একটি লাল গামছাও উদ্ধার করা হয়েছে, যা হতে পারে নিহত ব্যক্তিরই।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ গণমাধ্যমকে জানান, লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে লাশের অবস্থা ও পুকুরে অবস্থানের ধরন দেখে প্রাথমিকভাবে আমরা এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছি।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে। স্থানীয়দের মাঝেও এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা