রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩ চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর?

রূপগঞ্জে মাজারে ভাঙচুর ও চুরি: ৮ লক্ষ টাকার ক্ষতি, জড়িতদের নিয়ে স্থানীয়দের সন্দেহ

স্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে একটি মাজারে রাতের অন্ধকারে সংঘটিত ভাঙচুর, চুরি ও লুটপাটের ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২২ অক্টোবর ২০২৫ ইং) দিবাগত রাত আনুমানিক ১০টা থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল মাজার এলাকায় হামলা চালায়।
হামলাকারীরা মাজারের বাউন্ডারি ওয়াল ও সীমানা প্রাচীর ভেঙে দেয়, কালেমা খচিত চারটি নিশানসহ সংরক্ষিত নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায় এবং ফলজ-বনজ প্রায় ২০ থেকে ২২টি গাছপালা কেটে ফেলে। এতে প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মাজারের পক্ষ থেকে এডভোকেট শাহ্ আলম অভি রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডির ভিত্তিতে এসআই হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছেন।
স্থানীয়দের অভিযোগ, মাজারের জমি স্থানান্তর নিয়ে বিরোধের জেরে পাশ্ববর্তী একটি মাদ্রাসার মালিকপক্ষই এ ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রকৃত দোষীদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা