শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার, মোঃ নেছার উদ্দিন

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে  রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য রেলিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
রেলি শেষে উপজেলা পরিষদ চত্বরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে নিরাপদ সড়ক আন্দোলনে নিহত সকল ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মোঃ রোকনুজ্জামান খান।
তিনি বলেন—
“সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালকদের নিয়মিত প্রশিক্ষণের মধ্য দিয়েই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ সাইদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ সোয়াইব, ফায়ার সার্ভিস প্রতিনিধি মোঃ মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ মিয়া, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ— মোঃ জাকির হোসেন মোল্লা (দৈনিক সমকাল), মোঃ রেজাউল করিম (যায় যায় দিন) সভাপতি আমতলী প্রেসক্লাব, এস.এম. সুমন রশিদ (বাংলাদেশের খবর ও জনতা), সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব আমতলী শাখা, মাওলানা মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব আমতলী শাখা, মোঃ রিপন মুন্সী (আলোকিত সকাল), এস.এম. নাসির মাহমুদ ও সাজ্জাদ আহমেদ শরীফ (বাংলাদেশের আলো) প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রেজাউল করিম, সভাপতি আমতলী প্রেসক্লাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা