সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ সম্পর্ক ফাউন্ডেশনকে রাজশাহী জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সাংবাদিকের ওপর বোমা হামলা-অভয়নগর থানা পুলিশের নীরবতা..পুলিশ কি তবে সন্ত্রাসীদের রক্ষাকবচ? হাটহাজারীতে মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত আটঘরিয়ায় কর্মকর্তাদের সাথে এমপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সালিশ বৈঠক শেষে সন্ত্রাসী হামলা: বিএনপি নেতা আবুল বাশার বাদশা নিহত, আহত ১ চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেফতার

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসের অংশ হিসেবে সমাজ উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় পাঁচ নারীকে ‘জয়িতা’ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত জয়িতা নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

এবার কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী যে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে তারা হলেন মোছাঃ খুশি বেগম – নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী,রাশিদা খাতুন -সফল জননী

রাবিয়া খাতুন – শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী,রুপভান বেগম – অর্থনৈতিকভাবে সফল নারী,

তৃপ্তি রানী রায় – সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।

এছাড়া আরও বক্তব্য দেন সাংবাদিক ও সমকাল প্রতিনিধি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস এবং শিক্ষক বিদৌরা আক্তার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা সমিতির সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা