শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

৬৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঢাকা-৫ আসনে নির্বাচন প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

মো. রবিউল হাসান, স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) ঢাকা-৫ আসনের ৬৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রভিত্তিক কমিটি গঠন, পোলিং এজেন্ট নিয়োগ এবং ইউনিটভিত্তিক নির্বাচনী গণসংযোগ জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ফেরদৌস হোসেন রনি। তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংগঠনের নেতাকর্মীদের মাঠে থেকে নিরলসভাবে কাজ করতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পাদনের মাধ্যমেই গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের পথ সুগম হবে।

তিনি কেন্দ্রভিত্তিক কমিটি ও পোলিং এজেন্ট নিয়োগ কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি ইউনিট পর্যায়ে গণসংযোগ বাড়িয়ে জনগণের সমর্থন অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান।

সভায় অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন এবং নির্বাচনকে সামনে রেখে করণীয় বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা