মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজের নতুন কমিটি গঠিত

ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টারঃ

 

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। অনুমোদিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

 

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলমগীর বাংলা, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু জাফর। নতুন নেতৃত্বের অধীনে কমিটিতে মোট ৮৬ জন সদস্য রয়েছেন।

 

কমিটি গঠনে একাধিক উপদেষ্টার স্বাক্ষরের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়। শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন সরকারি বাঙলা কলেজের প্রভাষক হাসান আলী এবং রুমানা শবনম।

 

এছাড়াও ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন—

মোঃ মমিন খান (প্রধান উপদেষ্টা), শাহিনুর রহমান শাহিন, নজরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, হারুন অর রশিদ লিটন, দিদারুল ইসলাম, নাঈম হোসেন এবং জিয়াউর রহমান।

 

নবনির্বাচিত সভাপতি আলমগীর বাংলা বলেন, “আমি রাজবাড়ীর সকল ছাত্রদের স্বার্থে কাজ করব। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে পাশে থাকব।”

সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, “এই কমিটি হবে শিক্ষার্থী অধিকার ও কল্যাণে একটি সেবামূলক প্ল্যাটফর্ম। সকলে মিলেই আমরা এগিয়ে যাব।”

 

পরিষদের নতুন কমিটি গঠন উপলক্ষে ছাত্রদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা