রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

কোটচাঁদপুর মডেল থানায় নতুন ওসি মোঃ আসাদউজ্জামানের যোগদান

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আসাদউজ্জামান। তিনি সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

নবাগত ওসি মোঃ আসাদউজ্জামান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। কোটচাঁদপুরবাসীর পাশে থেকে দায়িত্ব পালন করতে চাই।”

এদিকে নতুন ওসিকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে অপরাধ দমন কার্যক্রম আরও সুদৃঢ় হবে এবং পুলিশি সেবার মান বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা