বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

মাদারগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওয়াজেদ নয়ন মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। সভার সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত। তার আদর্শ ধারণ করেই সমাজে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারী ও কন্যাদের ওপর সব ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নারীদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর্থিকভাবে সাফল্য অর্জনকারী নারী শিল্পী বেগম ও সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী নারী সামিনা জাহান। তারা তাদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আত্মবিশ্বাস, পরিশ্রম ও সহায়তা পেলে নারীরাও সকল ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পাঁচজন অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, নারী নেত্রীসহ সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।