শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

ঝিনাইদহের হুমোদার বিলে মাছ ধরতে গিয়ে আদিবাসী যুবককে বেধড়ক মারপিট—হাতে ভাঙন, হাসপাতালে ভর্তি

মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের হুমোদার বিলে মাছ ধরতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন গান্নার মাধপপুর গ্রামের আদিবাসী যুবক সুবল। শুক্রবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে বিলে গেলে হরিপুর এলাকার আজিবার নামের এক ব্যক্তি তাকে কোনো কারণ ছাড়াই ধরে বেধড়ক মারপিট করে। নির্যাতনের এক পর্যায়ে সুবল সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে মা*রা গেছে ভেবে ফেলে রেখে পালিয়ে যায় আজিবার।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান—নির্যাতনের কারণে যুবকের হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, এ ঘটনার পর তারা ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত আজিবার পলাতক রয়েছে। পরিবার ও এলাকাবাসী দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা বলছেন—অকারণে এমন নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

ঝিনাইদহ সদরের দায়িত্বশীলরা জানান, ঘটনার তদন্ত চলছে এবং খুব শিগগিরই অভিযুক্তকে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা