বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

গলাচিপায় আন্তর্জাতিক নারী ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল আলম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা প্রশাসনিক কর্মকর্তা এমএ মান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজ বাহাউদ্দীন, প্রাণী সম্পদ কর্মকর্তা সজল দাস, আনসার ও ভিডিপির প্রতিনিধি রীনা খাতুন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে চারজন অদম্য নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়। সমাজ ও পরিবারে তাদের নিরলস পরিশ্রম, সংগ্রাম এবং ইতিবাচক ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করে উপজেলা প্রশাসন।

সম্মাননা স্মারক প্রদান করা হয়- শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে হেপি আক্তারকে, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় নাজমা বেগমকে, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী হওয়ায় শাহিদা বেগমকে, সমাজ সেবায় অসামান্য অবদান রাখায় সেলুনা বেগমকে।

বক্তারা বেগম রোকেয়ার জীবন, সংগ্রাম ও নারীর শিক্ষায় তার অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শুধু দিবস পালন করলেই হবে না—নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার আদর্শকে বাস্তবে ধারণ করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং সমাজে সচেতনতা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। এর পূর্বে একটি বর্নাঢ্য রেলী বের করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সহযোগিতা করেন ইসলামী রিলিফ বাংলাদেশ, আভাস এবং ওয়েফ ফাউন্ডেশন।

উৎসবমুখর ও অনুপ্রেরণামূলক এই আয়োজন নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পথে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।