রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন শিবগঞ্জে প্রশাসককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ পুকুর খনন করছেন ইউপি সদস্য। আব্দুল আজিজ সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোষ্টগার্ডের বন্দুক যুদ্ধে নিহত-১ আটক-২ সরাইলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে ঠিকাদারের লাইসেন্সে চেয়ারম্যান-মেম্বারদের কাজ পরিচালনার অভিযোগ, অনিয়মে বন্ধ ড্রেন নির্মাণকাজ আটঘরিয়ার কয়ড়াবাড়ি রত্নাই নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু গলাচিপায় ৩ দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ এর উদ্বোধন টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ চন্দ্রগঞ্জে যুব জামায়াতের মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

গলাচিপায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ও কলেজ কর্মচারী গ্রেপ্তার

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় ইয়াবাসহ শাওন পাল (৩৫) নামের একজন রাজনৈতিক নেতা ও সরকারি কলেজের কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৯ জুলাই শনিবার রাত ৯টার পরে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশ গলাচিপা পৌরসভার আনন্দ পাড়া এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাওন পালের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত শাওন পাল পটুয়াখালী জেলা ছাত্র লীগের সহ-সভাপতি এবং গলাচিপা সরকারী ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানা অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, আটক শাওনের দেহ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাসহ মাদকের মূল হোতা বের করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয়রা অনেকেই জানান, শাওন পাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনিই এলাকার মাদকের মূল হোতা। ধরা ছোঁয়ার বাইরে থেকে তিনি এ অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন।

একজন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী এবং রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি মাদকসহ ধরা পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা