বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শহরের যানজট নিরসনে সাতক্ষীরা জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভা: প্রশংসনীয় কাজের’ স্বীকৃতি পেলেন ১০ পুলিশ সদস্য মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। খালিয়াজুরীতে ছাত্র দলের নতুন কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে, পলিন সভাপতি ও হৃদয় সম্পাদক। জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: শিবপুরে উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণের আহ্বান ইউএনওর ১৮ জাুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে নেছারাবাদ উপজেলায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। হরিণাকুণ্ডুতে পল্লী উন্নয়ন দিবস পালিত গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

দর্শনা থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় আজ ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় দর্শনা থানা পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় দর্শনা থানা পরিদর্শনকালে থানায় কর্মরত অফিসার ফোর্সের সাথে কুশল বিনিময় করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় থানার অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন। জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানার মেসে উন্নতমানের খাবার সরবরাহ, দাপ্তরিক সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার পরিছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

উক্ত সময়ে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা; জনাব সুলতান মাহমুদ, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত), দর্শনা থানা, চুয়াডাঙ্গাসহ থানার সকল পদমর্যাদার অফিসার ফোর্সগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা