বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন,

‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ সোহানুর রহমান।
‎
‎শনিবার ৬/১২/২৫ ইং তারিখে মুক্তাগাছার কালিবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোগা ইউনিয়ন কার্যালয়ে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির জনাব মোঃ আব্দুল করিম।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব বদরুল আলম, জেলা কর্ম পরিষদ সদস্য ময়মনসিংহ জেলা শাখা।
‎এ ছাড়াও উপস্থিত ছিলেন, জনাব অধ্যাপক শামসুল হক, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখা।
‎জনাব ইকবাল হাসান সভাপতি ৭নং ঘোগা ইউনিয়ন জামায়াতে ইসলামী।
‎মাওলানা মোঃ আদনান আহমেদ তুহিন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আব্দুল করিম বলেন, বর্তমান বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে ভোট দেয়ার জন্য অধীর অপেক্ষায় আছে।
‎বিশেষ করে তরুণদের মধ্যে এক গণ জোয়ার সৃষ্টি হয়েছে
‎আগে ইসলামের দাওয়াত দিলে শুধু বয়স্ক পাকা দাড়ি ওয়ালা লোকদেরকে পাওয়া যেত কিন্তু এখন সব তরুণরা এগিয়ে আসে।
‎তিনি আরো বলেন, মানুষ দীর্ঘদিন যাবত যে বাংলাদেশ দেখে আসতেছে এই বাংলাদেশ আর দেখতে চায় না এখন নতুন বাংলাদেশ দেখতে চায়। বিগত সময়ে যে ভাবে এই দেশটাকে পরিচালনা করেছে, মানুষের উপর ক্ষমতার বল প্রয়োগ করেছে, মানুষকে ঠকানো হয়েছে, জেল জুলুম নির্যাতন করেছে, এ ধরনের আচরণ আর মানুষ দেখতে চায় না।
‎যাতে করে আগামী সময়ে এই রকম পরিবেশ তৈরি না হয় সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এই নেতা।
‎
‎উপস্থিত নেতা কর্মীদেরকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি বলেন, আমরা কেউ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে খাই না, আমরা প্রত্যেকে কর্ম করে খাই।
‎যাদের পেশা রাজনীতি তাঁরা চাঁদাবাজি টেন্ডারবাজি করে খায়।
‎নির্বাচনের সময় যেন প্রত্যেক নেতা কর্মীরা কেন্দ্রে উপস্থিত থাকে এবং কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে সবাইকে একত্রিত হয়ে তা প্রতিহত করার নির্দেশ দেন।
‎
‎তার এই বক্তব্যের সঙ্গে সকল নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে এবং উৎসব মূখর পরিবেশে এ সভা সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা