শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনে পাশে আছে আরএমপি: পুলিশ কমিশনার আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় জোরজবদস্তি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা: রাশেদ খাঁন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হলেন সাংবাদিক এম. সফিউল আজম চৌধুরী আটঘরিয়ায় পলিথিনে মোড়ানো বটগাছের শিকড়ের মাঝখান থেকে আধা কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈদুল আযহার শুভেচ্ছাসহ ধলীগৌরনগরের গণমানুষের নেতা মাসুদ করিম নিরব আবারও আলোচনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির পথসভা: জনসমাগমে মুখর আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব পথসভা জনসমাগমে ভরপুর হয়ে ওঠে এবং পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষ উৎসাহ-উদ্দীপনায় অংশ নিয়ে অনুষ্ঠানস্থলগুলোকে প্রাণবন্ত করে তোলে।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা–২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাহমুদ হাসান খান বাবু। তিনি তার বক্তব্যে বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও মতামতের সম্মান নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য। জনগণের ঐক্যই আমাদের শক্তি—এই ঐক্য নিয়েই আমরা একটি পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তনের দিকে মোড় নিয়েছে, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র নেতা আনোয়ার হোসেন খান খোকন। তিনি বলেন,
“আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতাকর্মীদের ঐক্য ও সুসংগঠিত প্রচারণাই বিএনপিকে শক্তিশালী করবে। জনগণের আস্থা ফিরে পেতে এই পথসভাগুলো মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে।”

এসময় আরও উপস্থিত ছিলেন—জীবননগর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। তারা দলীয় প্রতীক ধানের শীষ–এর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নতি, কৃষকদের সহায়তা বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থানের মতো বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন।

স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ, যুবক-প্রবীণ সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পথসভাগুলোকে সফল করে তোলে। বক্তারা সবাইকে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা, গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একসাথে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা