বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

লালমোহন মিডিয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ গণমাধ্যম জীবনের আয়না, সংবাদকর্মী জাতির বিবেক – এই প্রত্যয়ে দেশ ও দশের কল্যাণে সোচ্চার ভোলার লালমোহনের সামাজিক সাংবাদিক সংগঠন লালমোহন মিডিয়া ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল শুক্রবার বিকেলে লালমোহন পৌরশহরের ওয়েস্টার্ন পাড়ায় অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে, এডহক কমিটির আহবায়ক প্রভাষক তারেকুল ইসলাম খালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন- লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক মাতৃজগতের ডেপুটি ম্যানেজিং এডিটর ও দৈনিক ভোরের আকাশের কোস্টাল করেসপন্ডেন্ট প্রভাষক কবি রিপন শান , দৈনিক বরিশালের কথার উপদেষ্টা সম্পাদক শিক্ষাবিদ জাকির হোসেন খাঁন, লালমোহন কলোজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও লালমোহন বাদশা মিয়া একাডেমির চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক সহ লালমোহন মিডিয়া ক্লাব নেতৃবৃন্দ।

সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী এডহক কমিটি বিলুপ্ত করে আগামী দুই বছরের জন্য লালমোহন মিডিয়া ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় ।

উপদেষ্টা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান দৈনিক আলোচিত কণ্ঠের লালমোহন প্রতিনিধি প্রভাষক মোসলেহ্ উদ্দিন মুরাদকে সভাপতি, দৈনিক আমাদের বরিশালের লালমোহন প্রতিনিধি মিজান হাওলাদার কে সাধারণ সম্পাদক, দৈনিক ভোলার বাণীর লালমোহন শহর প্রতিনিধি জাকির হোসেন জুয়েল কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হচ্ছেন- সহ-সভাপতি # মোঃ মিজান পাটোয়ারী (দৈনিক আজকের বসুন্ধরা), যুগ্ম সাধারণ সম্পাদক # জসিম মাতাব্বর (দৈনিক একুশে নিউজ), অর্থ ও দপ্তর সম্পাদক # এমরান হাসান আলীম (দৈনিক মাতৃজগত), সিনিয়র নির্বাহী সদস্য # রিপন শান (দৈনিক ভোরের আকাশ), নির্বাহী সদস্য # তারেকুল ইসলাম খালেক (দৈনিক একুশে নিউজ) , নির্বাহী সদস্য # মোঃ মোজাম্মেল হক (দৈনিক দেশের খবর) প্রমুখ। সাধারণ সভার প্রথম পর্বে লালমোহন মিডিয়া ক্লাবের সদস্যপদের জন্য আবেদনকারী ৩ জন গণমাধ্যমকর্মীকে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ক্লাবের সাধারণ সদস্যপদ প্রদান করা হয় । এরা হলেন : দৈনিক বরিশালের কথার উপদেষ্টা সম্পাদক মোঃ জাকির হোসেন খাঁন, দৈনিক আজকের খবরের স্টাফ রিপোর্টার মাকসুদ আলম ভূঁইয়া ও দৈনিক স্বাধীন ভোরের লালমোহন প্রতিনিধি মোঃ হাসনাইন মুরাদ ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।