শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সোনারগাঁয়ে ছাত্রদল নেতা মোহাম্মদ শাহজালাল এর অর্থায়নে ১ কিলোমিটার রাস্তা সংস্কার

সোনারগাঁ প্রতিনিধি, মুহাঃ সানাউল্লাহ বেপারী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত অলিপুরা থেকে কেওডালা সড়কের সংস্কার করেছেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল। সরকারি কোনো সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে প্রায় ১ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন তিনি। এর ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সোনারগাঁ উপজেলার অলিপুরা থেকে কেওডালা ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচলের প্রধান মাধ্যম। তবে দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল।

জানা যায়, এই রাস্তাটির সঙ্গে সংযুক্ত রয়েছে বারদি আশ্রম। এছাড়া এই পথে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও একটি হাসপাতাল। ফলে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেও রাস্তাটির সংস্কার হয়নি। বর্ষাকালে পুরো রাস্তায় কাদা ও গর্তে ভর্তি থাকায় চলাচল ছিল চরম কষ্টসাধ্য।

এই পরিস্থিতিতে এগিয়ে আসেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল। এতে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষার্থী, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা।
সংস্কারকাজে ইট, খোয়া, বালু ও মাটি ভরাট করে সড়কটিকে চলাচলের উপযোগী করে তোলা হয়। পুরো কাজটি করা হয় ছাত্রদল নেতা মোহাম্মদ শাহজালাল এর নিজস্ব অর্থায়নে।

সংস্কার কাজের উদ্বোধন শেষে ছাত্রদল নেতা মোহাম্মদ শাহজালাল বলেন,
“জনগণের দুর্ভোগ দেখে আমরা চুপ থাকতে পারিনি। সরকার যদি কাজ না করে, আমরা তরুণরাই দায়িত্ব নেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন,
“এই সড়কটি শুধু চলাচলের রাস্তাই নয়, শিক্ষার্থী, রোগী, পর্যটকদের নিরাপদ যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা চাই মানুষের বাস্তব সমস্যার পাশে থাকতে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা