বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন,

নাটোরে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিককে হুমকি!

 

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর

জুলাই যোদ্ধা পরিচয়ে নাটোরের লালপুরে এনটিভি অনলাইনের  প্রতিনিধি সজিবুল ইসলাম হৃদয়কে অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঐ সংবাদকর্মী।এতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মনজুর ও একই উপজেলার আব্দুলপুর গ্রামের জাবেদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমানকে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গণমাধ্যমকর্মী সজিবুল হৃদয় জানান,‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে স্থানীয় এক ব্যক্তি অধিপত্য বিস্তার করে বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। একই পরিচয়ে ওই ব্যক্তি চুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকায় বিচার সালিশের মত কাজ করে চলেছেন। এ ধরনের অপতৎপরতা বন্ধ করার পরামর্শ সংক্রান্ত কারো নাম উল্লেখ না করে ফেসবুকে স্ট্যাটাস দেন সজিবুল হৃদয়। এরই জের ধরে গত রবিবার জুলাইযোদ্ধা পরিচয়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি পোস্টটি তাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে দাবি করে সাংবাদিক হৃদয়কে লাঞ্ছিত করে। এর পরেরদিন সোমবার দুপুরে মনজুর নামে এক ব্যক্তি জুলাইযোদ্ধা ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা পরিচয়ে হৃদয়ের মোবাইল কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে রাতে সাংবাদিক হৃদয়কে বাড়িতে ঘুমাতে দিবেন না বলে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এবং সাংবাদিকতা নিয়ে নানা অশ্লীল কথা বলেন।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুনজুর বলেন, সজিবুল হৃদয় নিউজ করেছে জুলাইযোদ্ধা হয়ে চাঁদাবাজি, ছিনতাই করেছি। আমি একজন জুলাই যোদ্ধা। আমরা দেশ তথা লালপুরের গর্ব, আমাদের নামে লিখবে কেন? কোন নিউজে যে কেউ ক্ষুব্ধ হলে আইনগত সহায়তা নেয়া যাবে, আপনি হুমকি ধামকি দিলেন কেন এই প্রশ্নের জবাব দিতে পারেননি মুনজুর। পরে তিনি বলেন  আপনি নিউজ করে দেন সমস্যা নেই। বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।

এবিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা