রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩ চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর?

বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এএসপির সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের আলোচনা

নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার চলমান মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম এর সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির প্রতিনিধি দলের নেতৃবৃন্দ।

আলোচনায় বগুড়ার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক নির্মূল এবং একটি নিরাপদ শহর গড়ে তোলার করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম বগুড়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য সর্বোচ্চ সহযোগিতা এবং কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। তিনি সংগঠনসহ জেলার সর্বস্তরের জনগণের কাছ থেকেও সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল আশ্বস্ত করেন যে সংগঠনের পক্ষ থেকে সবসময় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। সভাপতি মোঃ আরমান হোসেন ডলার বলেন মানবাধিকার কর্মীরা সবসময় পুলিশের সব ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আইয়ুব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. এ এস এম রায়হান, যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ আতিক হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদার, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হাফসা পারভীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সানিয়া আক্তার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার নার্গিস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা