মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: রোমাঞ্চকর ফাইনালে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা খালিয়াজুরীতে আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী জনতা নিয়ে মতবিনিময় ও আনন্দ ভোজের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ পাথরের চর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের,বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ সাতক্ষীরা মেডিকেলে শিশু ওয়ার্ডে বেড দেওয়ার নামে ২০০ টাকা নেয় রবিউল প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী গুরুতর আহত সুন্দরবনে বন দস্যুদের কাজে জিম্মি হওয়া জেলে-বাওয়ালিদের নৌ মানববন্ধন গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সুন্দরবনে বন দস্যুদের কাজে জিম্মি হওয়া জেলে-বাওয়ালিদের নৌ মানববন্ধন

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সুন্দরবনে একের পর এক জেলে অপহরণ, মুক্তিপণ দাবি ও প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন উপকূলের বনজীবীরা। কখনো জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা, আবার কখনো এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হচ্ছে। নৌকাপ্রতি অগ্রিম টাকা আদায়ের অভিযোগও রয়েছে। সম্প্রতি কয়েক দফা অপহরণের ঘটনায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে একাধিক বনদস্যু বাহিনী। এমন পরিস্থিতিতে বনদস্যুদের তৎপরতা নির্মূল ও নিরাপদে জীবিকা নির্বাহের দাবিতে সুন্দরবনে প্রবেশের গুরুত্বপূর্ণ পথে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন জেলে ও বাওয়ালিরা। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবনে প্রবেশের গুরুত্বপূর্ণ পথে নৌকা নিয়ে এ কর্মসূচি পালন করেন উপকূলীয় বিভিন্ন এলাকার জেলে ও বাওয়ালিরা। বনদস্যুদের তৎপরতা বন্ধ, অপহৃত জেলেদের উদ্ধার এবং বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তাঁরা এ কর্মসূচিতে অংশ নেন। গত ১৪ অক্টোবর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে দুই জেলেকে অপহরণ করে তাদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ ওঠে। টাকা না দিলে সাত দিনের মধ্যে তাদের হত্যার হুমকিও দেওয়া হয়। নৌ মানববন্ধন কর্মসূচি থেকে জেলেরা সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা, অপহৃতদের দ্রুত উদ্ধার, দস্যুদের আস্তানা চিহ্নিত করে নির্মূল এবং মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া প্রত্যেক বনজীবীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, উপজেলা কৃষক দলের সদস্যসচিব নুরুজ্জামান এবং জেলেদের মধ্যে জামাল গাজী, বাবলু সরদার ও নুর ইসলাম গাজী প্রমুখ নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা