শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত । অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। মনপুরায় ২৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, ভিডিও বক্তব্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি।

অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ।

মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা যুববিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে যুব দায়িত্বশীল শিক্ষা বৈঠক। শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা যুব বিভাগ আয়োজন করে দিনব্যাপী যুব দায়িত্বশীল শিক্ষা বৈঠক। এতে মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুব সভাপতিরা অংশগ্রহণ করে। যুব দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদাহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। যুব দায়িত্বশীল শিক্ষা বৈঠকটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার আমির ফারুক আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সেক্রেটারি ও আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ। যুব দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জাতীয় সংসদ সদস্য মতিয়ার রহমান বলেন, যুবকরা আগামীর ভবিষ্যৎ গড়তে পারে। সুতরাং ইসলামী বিধি-বিধান মেনে সাংগঠনিক কার্যক্রমের ভেতর থেকে যুবকরা উঠে আসলে আগামীর বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল হাই বলেন, যুবকরা বাংলাদেশের যে কোন ক্রান্তি কালে অগ্রণী ভূমিকা পালন করে সুতরাং যুবকরা যদি ভালো কাজে অগ্রসর হয় তাহলে এ দেশ এ সমাজ পরিবর্তন হতে পারে। পৌর শাখার সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবুল কালাম আজাদ, মহেশপুর উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম সহ স্থানীয় দায়িত্বশীল বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা