শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি

টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

ব্যাটারি উদ্ধার ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরি মামলায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের সদস্যরা। এ সময় চুরি যাওয়া একটি ১২ ভোল্টের সোলার ব্যাটারি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পের বি/০৩ ব্লকের ৮৯-এ শেল্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন—২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের বি/০৩ ব্লকের মো. ইসমাইল (১৯), এ/০৪ ব্লকের মো. এনাম (২৯) ও এ/০৫ ব্লকের মো. ফয়সাল (২৪)। এপিবিএন সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে ক্যাম্পের এ/০৫ ব্লকের বাসিন্দা মো. আয়ুবের বসতঘর থেকে দেশ শক্তি ব্র্যান্ডের ১২ ভোল্টের একটি সোলার ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার সকালে এপিবিএন ক্যাম্পে অভিযোগ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জানা যায়, চুরি যাওয়া ব্যাটারিটি মো. ফয়সালের বসতঘরে রয়েছে। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজন বি/০৩ ব্লকের মো. ইসমাইলের বসতঘরের সামনে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে এপিবিএনের বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং ফয়সালের বসতঘর থেকে চুরি যাওয়া ব্যাটারিটি উদ্ধার করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় ২২ অক্টোবর মামলা নম্বর ৮২ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮০/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা