শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

মনিপুরীপাড়ায় জনতার মুখোমুখি আনোয়ারুজ্জামান আনোয়ার: স্থানীয় সমস্যার সমাধানে আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

তেজগাঁও থানাধীন ২৭নং ওয়ার্ডের মনিপুরীপাড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক কমিশনার এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জ্যেষ্ঠ সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার।

সভায় উপস্থিত এলাকাবাসী তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন-যেমন রাস্তাঘাটের বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা, বিদ্যুৎ ও পানির অনিয়মিত সরবরাহসহ দৈনন্দিন নাগরিক দুর্ভোগ। এসব বিষয়ে মনোযোগ সহকারে শুনে আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, মানুষের সমস্যাই আমার রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। এই এলাকার প্রতিটি নাগরিক যেন মৌলিক সুযোগ-সুবিধা পায়, সেটি নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল রহমান ও মোজাম্মেল হোসেন সেলিম, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি; তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু।

এছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন মাহমুদ দুলাল ও ইঞ্জিনিয়ার কাজী সাহাদাৎ হোসেন বাবু। সভাটির সভাপতিত্ব করেন মোসাদ্দেকুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন ইমাম উদ্দিন ভূঁইয়া ইমন, যুগ্ম আহ্বায়ক, তেজগাঁও থানা বিএনপি।

মতবিনিময় সভায় তেজগাঁও থানা ও ২৭নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভা শেষে আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, এই এলাকার জনগণ আমার শক্তি। তাদের প্রত্যাশা পূরণই আমার দায়িত্ব ও অঙ্গীকার।

###


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা