সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

ধোবাউড়ায় থানা বিদেশী কম্বল ও বিজিবি সদস্যসহ ০৫জন গ্রেপ্তার।

 

মোঃ বাবুল স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ধোবাউড়ায় বিপুল পরিমান ভারতীয় কম্বলসহ ৫ চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেওলা ব্রীজ নামক স্থানথেকে একটি প্রাইভেটকার ও কাভারভ্যান ভর্তি কম্বলসহ ৫ চোরাকারবারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ টি এন্ডোয়েট মোবাইল, ৩টি বাটন মোবাইল, নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ১৫০টি কম্বল, ১ টি কাভার ভ্যান, ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইন্দুপুর গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র মোঃ সুমন (২৫), দূর্লভপুর গ্রামের হাসমত আলীর পুত্র মোঃ হাবিবুর রহমান (৪৫), চন্নপাড়া গ্রামের মৃত আব্বাছ আলী বেপারীর পুত্র মোঃ রতন আহম্মেদ (৪৫), বাংনাহাটি গ্রামের বোরহান উদ্দিনের পুত্র মোঃ তোফাজ্জল হোসেন (৩২), ময়মনসিংহের ইশরগঞ্জ উপজেলার ধুনিয়াকান্দি গ্রামের মোঃ আব্দুল গনির পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৩২)। এর মধ্যে মোঃ হাবিবুর রহমান চাকুরীচ্যুত বিজিবি সদস্য বলে জানা যায়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন সরকার বলেন, ভোররাতে আমরা খবর পাই ধোবাউড়া দিয়ে ভারতীয় চোরাই কম্বলভর্তি কাভার ভ্যান যাচ্ছে। সাথে সাথেই আমরা বিভিন্ন জায়গায় টহলদল বসিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় একটি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা