বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত ছাত্র -ছাত্রীদের বরন করে নেয়া হয়েছে। রবিবার রহনপুর রাবেয়া বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কাওসার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শৈয়ব আলি

স্কুলের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট চিকিৎসক ফৌজিয়া জামান সহ অন্যরা।এছাড়া, রহনপুর পৌর এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে রহনপুর জ্ঞানচক্র একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নায়েমা খাতুন। প্রধান অতিথি ছিলেন বিএনপি ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক মাহবুব হাসান। স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির পরিচালক সারওয়ার হাবিব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাইনুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান, সাংবাদিক সারওয়ার জাহান সুমনসহ অন্যরা।অন্যদিকে, বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয় ও তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা