বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত গলাচিপায় আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের বিশেষ প্রশিক্ষন গোমস্তাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন ঝিনাইদহে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মোঃ শহিদুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার জয়পুরহাট ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ  আটক ১০ কৃষক কার্ড বিতরণ ও স্থলবন্দর পরিদর্শনে টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনে নিখোঁজ ৪ মৌয়ালকে উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর

লাকসাম কালচারাল সেন্টারের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শাকিলখান লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় ছয়টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত লাকসাম কালচারাল সেন্টার-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাত ৮টায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলামিন, নবাব ফয়জুন্নেছা ও বদরের ন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাকসাম শাখার সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা, দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যুৎ সিংহ, শাকরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পবিত্র সাহা, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা এবং আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রেমধন পাল।
সভায় বক্তারা জানান, লাকসামের ছয়টি সাংস্কৃতিক সংগঠনকে একীভূত করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই লাকসাম কালচারাল সেন্টার-এর আত্মপ্রকাশ। নতুন এই সংগঠনটি এলাকার সাংস্কৃতিক চর্চা, ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, সংস্কৃতি একটি সমাজের প্রাণশক্তি। তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে এবং অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। লাকসাম কালচারাল সেন্টার ভবিষ্যতে একটি শক্তিশালী সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। তিনি সংগঠনটির কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সকল বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।
পরিচিতি সভায় সংগঠনের উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন কামাল হোসেন হেলাল। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের মধ্যে রয়েছেন বিশ্বতম সাহা, বিশ্বজিৎ সাহা, বিদ্যুৎ সিংহ, পবিত্র সাহা, সেলিম চৌধুরী হীরা ও প্রেমধন পাল।
কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে শ্রীবাস দেবনাথ, সহ-সভাপতি শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক শিশির দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক প্রাত চৌধুরীসহ অন্যান্য পদে একাধিক সদস্য নির্বাচিত হয়েছেন।
সভা শেষে উপস্থিত অতিথি ও সদস্যরা সংগঠনটির সফলতা কামনা করেন এবং লাকসামের সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা