মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
আসন্ন অভিষেক অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে Bangladesh Central Press Club (বিসিপিসি) কক্সবাজার জেলার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় হোটেল নিরিবিলি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হোসাইন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিপিসি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান এবং একই পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক ও বিসিপিসির সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সহ-সভাপতি রাসেল তালুকদার, দপ্তর সম্পাদক জিন্নাতুন নিশা জিন্নাত, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউশুপ আলী, পেকুয়া উপজেলা কমিটির সভাপতি মো. জালাল এবং উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সাব্বির আহমদ, সোলতান আহমদ, আনোয়ার হোসেন, আফতাব হোসেন ও সালাহ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা বলেন, কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিসিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন অভিষেক অনুষ্ঠানটি জেলার সাংবাদিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সভায় অভিষেক অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন, অতিথি আমন্ত্রণ, অনুষ্ঠানসূচি নির্ধারণ, প্রচার-প্রচারণা জোরদার এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জেলার সকল সাংবাদিকের সক্রিয় অংশগ্রহণে অভিষেক অনুষ্ঠানটি একটি স্মরণীয় আয়োজন হিসেবে পরিণত হবে।