বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত গলাচিপায় আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের বিশেষ প্রশিক্ষন গোমস্তাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন ঝিনাইদহে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মোঃ শহিদুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার জয়পুরহাট ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ  আটক ১০ কৃষক কার্ড বিতরণ ও স্থলবন্দর পরিদর্শনে টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনে নিখোঁজ ৪ মৌয়ালকে উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ১২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আদালত সহায়তা কার্যক্রম, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান মামলাসমূহের অগ্রগতি, সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সর্বদা সতর্কতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সন্ত্রাস, মাদক, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ লুৎফুন নাহার। এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা