রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

ঝিনাইদহে তিন যুবককে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড

  1. মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

১২/০৩/২০২৬
ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরের দিকে জেলার ভাটই বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ভাটই বাজার এলাকার একটি পরিত্যক্ত হোটেলে অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা। এ সময় সেখানে কয়েকজন যুবক মাদক সেবন করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে তিনজনকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়।
পরে আটক তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ঝিনাইদহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতনু শাহা তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
র‍্যাব জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত হোটেলটি মাদক সেবনকারীদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। প্রশাসনের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা