সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

জাজিরায় সাবেক সেচ্ছাসেবক লীগ নেতা লিটন কবিরাজ গ্রেপ্তার অভিযোগের পাহাড়, শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা

জিল্লুর রহমান

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় সাবেক সেচ্ছাসেবক লীগ নেতা লিটন কবিরাজকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লিটন কবিরাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে আলোচনায় ছিলেন। স্থানীয়ভাবে তিনি সেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং অতীতে সংগঠনের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,

“গোপন সংবাদের ভিত্তিতে লিটন কবিরাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং বিস্তারিত যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয় এলাকাবাসীর দাবি, লিটন কবিরাজ দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে তার ঘনিষ্ঠ মহল দাবি করছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে টার্গেট করা হচ্ছে।

এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ পুলিশের এ পদক্ষেপকে “সাহসী ও সময়োপযোগী” বলে মন্তব্য করেন, আবার অনেকে এটিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলেও আখ্যা দেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় পর্যায়ে প্রভাবশালী সাবেক নেতাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান বর্তমান প্রশাসনের জিরো টলারেন্স নীতির প্রতিফলন।

পুলিশ জানিয়েছে, লিটন কবিরাজকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা