মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং পদুয়া গরু বাজারে ‘খুঁটি বাণিজ্য’। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷ এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের মিছিল থেকে নেতা কর্মী আটক করতে ব্যর্থ পুলিশ, টার্গেট মেলাতে পথচারী ধরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

সাবেক এমপি মোস্তফা কামাল পাশার উদ্যেগে সন্দ্বীপে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত।

ড.মোজাম্মেল হোসেন,সন্দ্বীপঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রাম-৩(সন্দ্বীপ)আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশার উদ্যোগে সন্দ্বীপে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৩ সেপ্টেম্বর)বিকেলে সন্দ্বীপ উপজেলার উত্তর অঞ্চলের বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করা হয়।বৃষ্টি উপেক্ষা করে দিন শেষে আকবর হাট বাজারে অনুষ্ঠিত হয় এক পথসভা যেখানে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোস্তফা কামাল পাশা।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল পাশা বলেন,তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের ন্যায্য অধিকার,গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা।আজকে আমরা এই বার্তাই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি।এই কর্মসূচি কেবল রাজনৈতিক আন্দোলনের দিকনির্দেশনা নয় বরং এটি একটি মুক্ত,ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন।

এসময় তিনি আরও বলেন,রাষ্ট্রকে মেরামত করতে হলে প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং একটি সঠিক রূপরেখা।তারেক রহমান সেই রূপরেখা দিয়েছেন।মোস্তফা কামাল পাশা সন্দ্বীপ বাসীর উদ্দেশ্য বলেন,অতীতে আমি যেমন আপনাদের সাথে ছিলাম বর্তমানে ও আছি ভবিষ্যতে ও থাকবো,এবং সন্দ্বীপ বাসীর নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকব।

সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের বলেন,বিএনপির ৩১ দফা কোনো কল্পনাপ্রসূত তালিকা নয়,এটি বাংলাদেশের জন্য একটি প্রয়োজনীয় দিকনির্দেশনা।এই কর্মসূচির মাধ্যমেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

এসময় সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর বলেন,আমরা প্রতিটি ইউনিয়নে এই বার্তা পৌঁছে দেব।তারেক রহমানের নেতৃত্বেই দেশের মানুষ মুক্তি পাবে।

এছাড়া উক্ত পথসভায় আরোও বক্তব্য রাখেন,সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সোলাইমান বাদশা ও আবুল কাশেম মাস্টার,পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন,মাহাবুবুল আলম শিমুল,গাছুয়া বিএনপির সভাপতি আব্দুর রহিম,সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দীন মেম্বার,দীর্ঘাপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ফুলমিয়া,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হারুন রশীদ।

এসময় ৩১ দফা কর্মসূচির আলোকে দেশের জনগণকে সচেতন করে গণআন্দোলনে যুক্ত করতে হবে।স্বৈরাচারি ফ্যসিষ্ট সরকার গণতন্ত্রকে হত্যা করেছে বলে বক্তারা অভিযোগ করেন।একটি নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও তারা পথসভায় উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা