রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ধামইরহাটে শিশু ধর্ষণ: শোকে স্তব্ধ পরিবারের পাশে দাঁড়ালেন আখরাজুল ইসলাম চৌধুরী

মোঃ সহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক।

নওগাঁর ধামইরহাটে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই দুঃসময়ে শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধামইরহাট উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আখরাজুল ইসলাম চৌধুরী।

শিশুটির পরিবারের সাথে সাক্ষাৎ করে তিনি তাদের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা করেছেন। আগামীতে পরিবারটির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

৮ই মার্চ সকালে তিনি রাজশাহী মেডিকেলে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার জন্য সহযোগিতা করেন। শিশুটির পরিবার জানিয়েছে, আখরাজুল ইসলাম চৌধুরী তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে অনেক বড় সান্ত্বনা দিয়েছেন।

এদিকে, শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আখরাজুল ইসলাম চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেছেন যে, শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন বলে আশা প্রকাশ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা