মোঃ সহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক।
নওগাঁর ধামইরহাটে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই দুঃসময়ে শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধামইরহাট উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আখরাজুল ইসলাম চৌধুরী।
শিশুটির পরিবারের সাথে সাক্ষাৎ করে তিনি তাদের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা করেছেন। আগামীতে পরিবারটির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।
৮ই মার্চ সকালে তিনি রাজশাহী মেডিকেলে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার জন্য সহযোগিতা করেন। শিশুটির পরিবার জানিয়েছে, আখরাজুল ইসলাম চৌধুরী তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে অনেক বড় সান্ত্বনা দিয়েছেন।
এদিকে, শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আখরাজুল ইসলাম চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেছেন যে, শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন বলে আশা প্রকাশ করেন তারা।