রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩ চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর?

ঝিনাইদহের মহেশপুরে অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পাখি ভ্যানগাড়ি ছিনতাই

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

 

ঝিনাইদহের মহেশপুরে ভ্যান চালকের গলা কেটে আহত করে পাখি ভ্যানগাড়ি ছিনতাই হয়েছে।

ভ্যানচালক হলেন উপজেলার ফতেপুর ইউনিয়নের  পুরন্দরপুর গ্রামের নজরুল ইসলামের ছোট ছেলে জাহিদুর রহমান (২১)। জানাগেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৭ টার দিকে এস’বিকে ইউপির বজরাপুর গ্রামের সুলতানের ছেলে সবুজ পাকিভ্যানটি নিয়ে খালিশপুর থেকে সাবদালপুর ভাড়ায় য়ায়।এসময়  ভ্যানে থাকা ২ জন যাত্রী বিভিন্ন দিকে ঘুরাঘুরি করে সন্ধায় খালিশপুর বাজারে ফিরে আসবে বলে। পথিমধ্যে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর ইউনিয়নের চতুরপুর গ্রাম নামকস্থানে পৌঁছালে যাত্রী সেজে বসে থাকা ঐ ২ জন ভ্যানচালক জাহিদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে রাস্তার পাশে একটি মেহগুনি বাগানের মধ্যে ফেলে রেখে পাকিভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

এসময় আহত ভ্যান চালকের চিৎকারে পথচারিরা শুনতে পেয়ে  মেহগনি বাগান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এব্যাপারে আহত ভ্যানচালক জাহিদুর রহমান জানান এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামের সবুজ তার গলায় ধারালো অস্ত্র আঘাত করে  ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় কোটচাঁদপুর একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা