রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

AI দিয়ে ভুয়া ছবি ছড়িয়ে গুজবের প্রতিবাদে রাশেদ খানের প্রতিবাদ সভা

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

২০২২ সালে ছাত্রলীগের হামলার ঘটনার একটি পুরোনো ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে এডিট করে রাশেদ খাঁনের নামে গুজব ছড়ানো হচ্ছে—এমন অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাশেদ খান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথাকথিত “কেলেঙ্কারি” ছবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই।
রাশেদ খান আরও দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করতেই এ ধরনের এআই-এডিট করা ছবি প্রচার করা হচ্ছে। বিষয়টি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনার প্রতিবাদে রাশেদ খানের সমর্থক ও স্থানীয়দের উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা ভুয়া তথ্য ও ডিজিটাল জালিয়াতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং গুজব রটনাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।
বক্তারা বলেন, এআই প্রযুক্তির অপব্যবহার রোধে সচেতনতা জরুরি এবং যাচাই ছাড়া কোনো তথ্য বা ছবি প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা