বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

জামালপুরে ১হাজার পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী’কে আটক করেছে বকশিগঞ্জ থানা পুলিশ

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি জামালপুর:

জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী স্ত্রী সহ ৩ মাদক কারবারীকে আটক করেছে বকশিগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার মধ্যে রাতে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সলইমন্ডল পাড়া এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বকশিগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সলইমন্ডল পাড়া গ্রামের আব্দুল বারেকের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন থানা পুলিশ । অভিযানের সময় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের আটক করে পুলিশ। এসময় ৩জন নিসিদ্ধ মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলইমন্ড পাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে মোঃ আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) ও কক্সবাজার জেলার রামু থানার আব্দুল মান্নান (৪২)। বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। আকটকৃত মাদক কারবারিদের শনিবার জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা