বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৭১ শ্রমিকের কর্মসংস্থান, উর্বর হবে কৃষিজমি মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এমটি ইপিআই এ দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন কর্তৃক নেত্রকোনার দুর্গাপুর হাসপাতালে বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ এর অভিযোগ: ​গলাচিপায় বান্ধবীর বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: মৃত্যুর আগে চলছিল ভিডিও রেকর্ড! ভাতিজার হাতে চাচা খুন! গোমস্তাপুরে কুখ্যাত মাদক দম্পতি গ্রেফতার। সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের ৬ টি জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী আসনের সদস্য বীথিকা বনানী স্ট্যান্ডে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে আহত সাংবাদিক আরিফুল ইসলাম, চোখে অস্ত্রোপচারের পরামর্শ বকশীগঞ্জে আসফ (ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন ঝিনাইদহে জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ সদস্য সোহেল বিশ্বাস ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার,

উখিয়ায় র‌্যাবের অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

রোববার (১০ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পালংখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত আসামি খাইরুল বশর প্রকাশ পুতিয়া (৩৫)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের পুরান মোছার খোলা এলাকার কালু মিস্ত্রির বাড়ির বাসিন্দা। তার পিতার নাম নাজির হোসেন প্রকাশ কালু মিস্ত্রি এবং মাতার নাম আনোয়ারা বেগম।

র‌্যাব জানায়, খাইরুল বশর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত তাকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করলে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

অভিযানের পর গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও তালিকাভুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা