রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নলডাঙ্গা পৌর ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ -দুলু পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যুবক গ্রেফতার শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে ইউএনও ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন পাবনায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণ বিষাক্ত উপকরণ জব্দ ‎দূর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার। নওগাঁর প্রতিশহরে রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন—-?

নলডাঙ্গা পৌর ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ -দুলু

মোঃ রাসেল ব্যুরো, প্রধান নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নলডাঙ্গা পৌর ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) নলডাঙ্গা পৌরসভার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলডাঙ্গা উপজেলা ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, নলডাঙ্গা ব্রিজ থেকে নাটোর প্রধান সড়ক পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে সরাসরি মহাসড়ক নির্মাণ এবং নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ চালুসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা কাজী শাহআলম, ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দেওয়ান শাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য শহিদুল্লাহ সোহেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা