শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার। নওগাঁর প্রতিশহরে রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন—-? জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী নূরুল হক নূর রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, লালমোহনে নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬ চুয়াডাঙ্গায় ধান কাটা নিয়ে বিপাকে কৃষকরা এক মণ ধানেও মিলছে না শ্রমিক আরএমপি’র ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবিরের দায়িত্ব গ্রহণ ভোলার লালমোহনে নারিকেল পাড়া কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আটক ৪ কক্সবাজারে প্রেস কাউন্সিলের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর প্রতিশহরে রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন—-?

রিনা আক্তার আখি,স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতি পরিস্কার নয়। দেশের মানুষ বার বার পরিবর্তনের জন্য যুদ্ধ করেছে-লড়াই করেছে। কিন্তু কোন পরিবর্তন আসেনি।

১৯৭১ সালের যুদ্ধে আমাদের যে সক্রিয়তা ও পরিচয় আমরা বাংলাদেশি।

সবার আগে মনে রাখতে হবে আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি। ৯মাস যুদ্ধ করে স্বাধীনতা নিয়ে আসতে হয়েছে। আবার গনতন্ত্র লড়াই করে ফিরিয়ে আনতে হয়েছে। তিনি সমালোচনা করে বলেন,দেশে একটি হতাশাগ্রস্থ্য গোষ্ঠি আছে তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়। তারা বিভিন্ন সময় এই সমাজকে আবার অস্থির করে রাখতে চায়।আমরা হানাদার বাহিনী ও আধিপত্যবাদের বিরুদ্ধে।

শুক্রবার বেলা ১১টায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন,

রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলন। কৃষকদের দু:খ, দূর্দশা দেখে কৃষি ব্যাংক করেছিলেন। কৃষিকে আধুনিকায়ন করার জন্য করের লাঙ্গল নিয়ে এসে কৃষি কাজ শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি।
তার কবিতা-সাহিত্যের মধ্য দিয়ে জীবনে সাজাতে হবে। নাটক, গানসহ সব ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবাধ বিচরন ছিলো।

তিনি গীতাঞ্জলি কবিতার মধ্যে দিয়ে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন। সংস্কৃতি মন্ত্রনালয়ের আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের বাস্তবায়নে পতিসর দেবেন্দ্র মঞ্চে দেশে একটি হতাশাগ্রস্থ্য গোষ্ঠি আছে তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়।

তারা বিভিন্ন সময় এই সমাজকে আবার অস্থির করে রাখতে চায়। অনুষ্ঠিত জন্মজয়ন্তীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ।

এসময় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, হুইপ এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু,দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দীন,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান,

৪৮-নওগাঁ-৩ ( মহাদেবপুর-বদলগাছী ) আসনের এমপি ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের এমপি ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের এমপি এনামুল হক, সাবেক রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল (আনসারী), রাজশাহী উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান,

নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রমূখ।

এর আগে প্রধান অতিথি বেলু ও ফেস্টুর উড়িয়ে জন্মজয়ন্তীর উদ্বোধন করেন।
আলোচনা সভা শেষে ঢাকা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবিগুরুর স্মৃতিবিজড়িত পতিসরজুড়ে উৎসবমুখর পরিবেশে দিনভর ভিড় করেন হাজারো দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমী মানুষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা