বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাচোল উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দেখতে চান সফিকুল ইসলামকে চার ইউনিয়ন ও পৌরসভার তৃণমূল জনগণ। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন তিস্তামুখঘাট–বাহাদুরাবাদ রুটে সেতু বা টানেল নির্মাণের দাবি সৌরশক্তির মাধ্যমে নদীর পানি ব‍্যবহার করে সেচ সিস্টেম,ফসল উৎপাদন প্রদর্শনী ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন তানজিল ইসলাম সাতক্ষীরার কদমতলায় ধান বোঝাই ট্রলি উল্টে চালক নিহত ডেল্টা হাসপাতাল লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: অতিরিক্ত বিল, প্রতারণা ও রোগী হয়রানির চিত্র দুই দিনে সুন্দরবন থেকে ২২ জেলে অপহরণ নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা: মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ম্যাজিক। মহাসড়কের পাশে নিথর দেহ—ভোরের নীরবতা ভেঙে বোনের আহাজারি

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ মুকুল হক স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। বুধবার (৬ মে) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা থানার পাশে ডাকবাংলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মো. জালাল উদ্দিন। এতে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা সম্প্রতি চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত। বক্তারা অভিযোগ করেন, ঘটনার কয়েক দিন পার হলেও এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। মানববন্ধন থেকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা সতর্ক করে বলেন, ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা