বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা: মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ম্যাজিক।

রিনা আক্তার আখি স্টাফ রিপোর্টার:

দেশজুড়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ প্রতিভা অন্বেষণ কর্মসূচির ষষ্ঠ দিনে আজ মাঠ মাতিয়েছে দুই কিশোর বিস্ময়। চট্টগ্রাম ও ময়মনসিংহে অনুষ্ঠিত পৃথক দুটি ম্যাচে ব্যাট ও বলের অবিশ্বাস্য লড়াইয়ে নজর কেড়েছে ইভান রায়হান ইশান ও ইমরান খান। চট্টগ্রামের বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ যেন টর্নেডো বইয়ে দেন কোতোয়ালি শিক্ষা থানার ওপেনার ইভান রায়হান ইশান। সান সাইন গ্রামার স্কুলের অষ্টম শ্রেণীর এই ছাত্র মীরসরাই উপজেলার বোলারদের তুলোধুনো করে মাত্র ৪২ বলে খেলেছেন ১১০ রানের এক দানবীয় ইনিংস। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ১২টি বিশাল ছক্কা ও ৭টি চারের মার। ইশানের ব্যাটে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের পাহাড় গড়ে কোতোয়ালি। জবাবে রান পাহাড়ের চাপে পিষ্ট হয়ে মীরসরাই উপজেলা মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায়, ফলে কোতোয়ালি পায় বিশাল জয়। ব্যবসায়ী রায়হান চৌধুরীর পুত্র ইশানের এমন ব্যাটিং শৈলী এখন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আলোচনার তুঙ্গে। এদিকে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ক্রিকেট বালক বিভাগের খেলায় বল হাতে আগুন ঝরিয়েছেন ত্রিশাল উপজেলার পেসার ইমরান খান। গফরগাঁও উপজেলার বিপক্ষে প্রথম রাউন্ডের এই ম্যাচে ইমরান এক অভাবনীয় স্পেল উপহার দেন। মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়ে ৪ রান খরচায় তিনি প্রতিপক্ষের ৫টি উইকেট তুলে নেন। তার এই বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই গফরগাঁওকে ১৬ রানে হারিয়ে জয় তুলে নেয় ত্রিশাল উপজেলা। সারাদেশে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করার এই কর্মসূচিতে ষষ্ঠ দিনে ইশানের সেঞ্চুরি এবং ইমরানের ৫ উইকেট প্রাপ্তি নতুন কুঁড়ি স্পোর্টসের জৌলুস বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা