সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধন স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে জোরালো প্রত্যয় আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন চন্দনাইশের কৃতি সন্তান প্রকৌশলী হাছান চৌধুরী চট্টগ্রাম রেঞ্জ অফিসের এসপি হিসেবে নিযুক্ত যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকায় সিরিজ খাল খননের উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত শপথ গ্ৰহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি সাবেক চেয়ারম্যান আতিয়ারের ছেলে মাসুদ ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় নিহত , জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ তালায় ইয়াবাসহ যুবক আটক, মাদকবিরোধী অভিযানে কঠোর বার্তা পুলিশের

যশোরে ৬২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

যশোর প্রতিনিধি : মোঃ রফিকুল ইসলাম সবুজ যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার বাসিন্দা। শনিবার যশোর সদর উপজেলার মনোহরপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, যশোর-মাগুরা মহাসড়কে তল্লাশি চালিয়ে একটি হানিফ পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২১) থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বিকেলে শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১২০০ পিস ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা