শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
হামলা-লুটপাটের ঘটনায় চক্রের মূলহোতা রাজু সহ ৩ আসামি কারাগারে টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক আসামি গ্রেফতার শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক আসামি গ্রেফতার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ মে ২০২৬) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় একটি আভিযানিক দল ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল খালেক ওরফে খালেদ মাহমুদ সুজন (২৪)-কে আটক করা হয়। গ্রেফতারকৃত সুজন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর আলীখালী এলাকার মৃত সুলতান আহম্মেদের ছেলে। র্যাব জানায়, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা