শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

ফয়ছল কাদির, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :: শুক্রবার (১ মে ২০২৬) পবিত্র জুম্মার নামাজের পর সিলেটের শাহপরান বাহুবল আবাসিক এলাকায় এক উষ্ণ ও হৃদয়গ্রাহী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনের সম্মানে এলাকার যুব সমাজ এ আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কেক কেটে আবেদ হোসাইনকে শুভেচ্ছা জানান এবং তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠান শেষে আবেদ হোসাইনের বাসভবনে আগত অতিথিদের জন্য প্রায় একশতাধিক মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং স্থানীয় বাসিন্দারা এতে অংশগ্রহণ করেন।

বক্তারা আবেদ হোসাইনের কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং প্রবাস জীবনে দেশের সুনাম বয়ে আনার আহ্বান জানান। একই সঙ্গে তার সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।

এ ধরনের আয়োজন এলাকার সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সবাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা