শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা গোমস্তাপুরে ইনসাব এর আয়োজনে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত। মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের কাজে ক্ষোভ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম  কালীগঞ্জে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ সাতক্ষীরায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন কাউসার আজিজ চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা সাতক্ষীরা-যশোর সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

গোমস্তাপুরে ইনসাব এর আয়োজনে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার

“দুনিয়ার মজদুর, এক হও এক হও”—এই শ্লোগানকে সামনে রেখে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (১লা মে) সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), গোমস্তাপুর উপজেলা শাখার(রেজিঃ নং- বি-১৯৭১) এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকাল নয়টায় উপজেলার রহনপুর বাগদুয়ার পাড়া অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে ইমারত নির্মাণ কাজের সাথে যুক্ত শত শত শ্রমিক তাদের অধিকার আদায়ের দাবিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, সভাপতি মো: সায়েদ আলী, সাধারণ সম্পাদক, আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক তাজামুল হক তজু,কার্যকারী সদস্য আকতারুজ্জামান, সদস্য নাজিম আকতার মাসুম,সভায় বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন:
শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের অধিকার নিশ্চিত করতে হবে।নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি প্রদান করতে হবে।নির্মাণ শ্রমিকদের পেশাগত ঝুঁকি মোকাবিলায় বীমা ও সরকারি সহায়তার দাবি জানানো হয়।ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)-এর উপজেলা শাখার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের অবকাঠামো উন্নয়নে মেরুদণ্ড হিসেবে কাজ করছে। আমাদের ঐক্যই আমাদের শক্তি। আজ আমরা শপথ নিচ্ছি, সকল প্রকার শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ইনসাব রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।”

বক্তারা মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এবং ইনসাব-এর পক্ষ থেকে সকল শ্রমিককে মে দিবসের বিপ্লবী শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে শ্রমিকদের সার্বিক কল্যাণ দেশ-জাতির সমৃদ্ধি কামনা ও মৃত্যু শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনায়
বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা