বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার মহাদেবপুরে অসাবধানতায় প্রাণ গেল ১০ মাস বয়সী শিশুর বিশ্ব গণমাধ্যম দিবসে ঢাকা প্রেসক্লাবের ১৩ দফা দাবি উত্থাপন ধামরাইয়ে ৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩০ লাখ টাকা জরিমানা শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের ঝিনাইদহ কোটচাঁদপুরে ব্রিজের নিচে বস্তাভর্তি মাংস উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক ও রহস্য। নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয়  আইনগত সহায়তা দিবস পালিত

উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন আনুমানিক তিন কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর উত্তর দিকে প্রায় ২ কিলোমিটার দূরে এবং বিওপি থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ২ কিলোমিটার ভেতরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।

পরে সন্ধ্যা ৬টার দিকে ভারী বৃষ্টির মধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাকে থামার সংকেত দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর খাকি রঙের মোড়কে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেটে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা